চাইনিজ ক্লাব সাংহাই শেনহুয়ার সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ। ২০১৭ সালের জানুয়ারিতে সপ্তাহে প্রায় ৭ লাখ ৩০ হাজার ইউরোর বিনিময়ে শেনহুয়াতে যোগ দিয়েছিলেন তেভেজ, যা ক্লাব ফুটবলে অন্যতম সর্বোচ্চ বেতন।
চাইনিজ সুপার লিগের ক্লাব সিনহুয়া ছাড়ার সিদ্ধান্ত জানার পরপরই আর্জেন্টাইন এই অভিজ্ঞ ফরোয়ার্ড আবারো বোকা জুনিয়র্সে ফিরে যাচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ক্লাবের এক মুখপাত্র জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের সাবেক এই স্ট্রাইকারের সাথে চুক্তি শেষ হবার বিষয়টি নিয়ে ক্লাব আলোচনা শুরু করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে মুখপাত্র অস্বীকার করেছেন। তেভেজের সাথে এখনো সেনহুয়ার দুই বছরের চুক্তি বাকি রয়েছে।
চাইনিজ সুপার লিগে ৩৩ বছর বয়সী তেভেজ মাত্র চারটি গোল করেছেন। ইনজুরির কারণে অথবা ফর্মহীনতার কারণে মৌসুমের প্রায় অর্ধেক সময়ই তেভেজ বিশ্রামে ছিলেন। এমনকি নভেম্বরে শেনহুয়ার এফএ কাপ জয়েও তেভেজ দলে ছিলেন না। কাপ ফাইনালে সাংহাই এসআইপিজি’র বিপক্ষে দুই লেগের কোনটিতেই তিনি অংশ নেননি।
ইত্তেফাক/কেআই
