মোহনগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ০৯:৩৯
 
নেত্রকোনার মোহনগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে তামীম (০৮) নামের এক শিশু মারা গেছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, তামীম পুকুরে পড়ে ডুবে গেলে বাড়ির লোকজন টের পেয়ে পুকুর থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে। পরে তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত তামীম উপজেলার মধুপুর গ্রামের আব্দুল ওয়াদুদ এর ছেলে।
 
ইত্তেফাক/জামান