৫ রানে আউট বিরাট, ট্রলের শিকার আনুশকা

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৪:৩৪
ইতালির তাস্কানিতে স্বপ্নের বিয়ে, ভারতে ফিরে দুটো জমকালো রিসেপশন পর্বের পর দক্ষিণ আফ্রিকা সফর। ভক্তদের অভিনন্দন বন্যায় ভেসে যাচ্ছিলেন বিরাট-আনুশকা। ঠিকই চলছিল সব কিছু। কিন্তু হঠাৎই বদলে গেল পুরো চিত্রটা।
 
শুক্রবার কেপটাউন টেস্টের প্রথম দিন মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন কোহলি। আর এর পরই সমর্থকদের নিশানায় সদ্য বিবাহিতা অনুশকা। এক ভারতীয় সমর্থক লেখেন, ‘এটাই সত্যি যে বিরাট কোহলি পুরো সিরিজেই কম রান বানাবে এবং পুরো সিরিজে অনুশকা শর্মা গালি খাবে।’ কোহলির হানিমুনের প্রসঙ্গ তুলে এক জন লেখেন, ‘সরকারিভাবে কোহলির হানিমুন শেষ হল।’
IMG0
বিরাটের রান না পাওয়ায় আনুশকাকে নিশানা করার প্রবণতাকে অবশ্য সমালোচনাও করেছেন অনেকে। শধু অনুশকা একাই নন, একের পর এক টুইটে ভারত অধিনায়ককে ট্রল করতে থাকেন ভারতীয় সমর্থকরা।-আনন্দবাজার।
 
ইত্তেফাক/কেআই