যুদ্ধাপরাধের ৩০তম মামলা রায়ের অপেক্ষায়

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৭:১৩
 
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের ৩০তম মামলা রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে। রায়ের অপেক্ষায় থাকা ৩০তম মামলায় আসামি হচ্ছেন মোট পাচঁজন। তারা হলেন- মৌলভীবাজারের সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, মো. নেছার আলী, ইউনুছ আহমেদ, ওজায়ের আহমেদ চৌধুরী ও মোবারক মিয়া। তাদের মধ্যে ইউনুছ আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী কারাগারে বাকিরা পলাতক। 
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গতবছর ২০ নভেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখে আদেশ দেন। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের পাঁচটি অভিযোগ আনা হয়েছে।বাসস
 
ইত্তেফাক/কেকে