শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য: এমপি মনির

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৯:০৪
যশোর-২ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, ২০০৯ সালে নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে সময় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সেটাকে ব্যঙ্গ করেছিলো। কিন্তু আমাদের জননেত্রী বাস্তবে দেশকে ডিজিটালে পরিণত করে আবারও প্রমাণ করেছেন আমাদেরকে কেউ দাবিয়ে রাখবে পারবে না। শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য।
 
শনিবার দুপুর ১টায় ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজে দুই কোটি ছাপ্পান্ন লাখ ছত্রিশ হাজার টাকা ব্যয়ে নির্মিত মোস্তফা ফারুক মোহাম্মদ একাডেমিক ভবনের সম্প্রসারিত ৩য় ও ৪র্থ তলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 
মনিরুল ইসলাম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এবং তাঁর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিক নির্দেশনায় অল্প সময়ের মধ্যেই দেশে ডিজিটাল বাংলাদেশের কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। দেশের মানুষ ইতোমধ্যেই এই কর্মসূচির সুফল ভোগ করতে শুরু করেছে।
 
তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতায়ন করা হবে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে আমার চৌগাছা উপজেলায় শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে। আগামী জুন মাসের মধ্যে ঝিকরগাছা উপজেলাও শতভাগ বিদ্যুতের আওতায় আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এই সংসদ সদস্য।
 
সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আহসানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি, মহিলা সদস্য শাহানা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওলিয়ার রহমান, হাজিরয়ালী মহিলা কলেজের অধ্যক্ষ শাহানুর কবির, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় সভাপতি অশোক কুমার দত্ত, এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, অত্র কলেজের সহকারী অধ্যাপক শাহীন-উল কবীর।
 
ইত্তেফাক/ রেজা