ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের সাহাপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আকাশ (২৩) ও সৌরভ (২২)। তারা সাহাপাড়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া।
ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত প্রতিপক্ষ আকাশ ও সৌরভকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। ওসি জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইত্তেফাক/আরকেজি
