হাটহাজারীতে ইয়াবাসহ আটক ২

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ০৯:৪৯
 
চট্টগ্রামের হাটহাজারীতে আলী আজম (২৪) ও রিয়াজ উদ্দিন (২৫) নামে দুই যুবককে ৫৫টি ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গতকাল শনিবার মধ্যরাতে হাটহাজারী বাসস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
 
অভিযান পরিচালনাকারী হাটহাজারী মডেল থানার এসআই সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসএসআই ইব্রাহীম, ফরিদ ও নুরুজ্জামানকে নিয়ে হাটহাজারী বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৫৫টি ইয়াবাসহ আলী আজম ও রিয়াজ উদ্দিনকে আটক করি। আলী আজম উপজেলার নেহারপুল সেলিম চেয়ারম্যান বাড়ির আবু তাহেরের ছেলে ও রিয়াজ উদ্দিন কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়া এলাকার মৃত নজির আহাম্মদের ছেলে। আটককৃতদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
 
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/জামান