ঈশ্বরদীতে কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১০:৫৬
 
ঘনকুয়াশার কারণে সিগন্যাল দেখতে না পাওয়ায় ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে ঈশ্বরদী হতে চাঁপাই নবাবগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে দক্ষিণাঞ্চলের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাজশাহী হতে ছেড়ে আসা খুলনা ও গোয়ালন্দঘাট গামী আন্তঃনগর মধুমতি এ্ক্সপ্রেস ও সাদরদাড়ি এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে।
 
ঈশ্বরদী জংশন স্টেশনের সুপারিনটেন্ড জানান, সকাল সাতটায় চাঁপাইনবাবগঞ্জগামী কমিউটার ট্রেনটি ঈশ্বরদী স্টেশন হতে ছেড়ে যায়। ঘনকুয়াশার কারণে চালক সিগন্যাল দেখতে না পাওয়ায় বাইপাস স্টেশনের আপ লাইনে পয়েন্ট অতিক্রম করার সময় পয়েন্টে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ফলে কমিউটার এক্সপ্রেস ট্রেনটিও আটকে পড়েছে।
 
এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ১০.৪০ মিনিটে) লাইনচ্যুত ইঞ্জিনটি উঠানোর জন্য কাজ চলছে।
 

ইত্তেফাক/এএম।