সার্জিও আগুয়েরোর নৈপুণ্যে বার্নলিকে উড়িয়ে দিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে তৃতীয় রাউন্ডের ম্যাচে বার্নলিকে ৪-১ গোলে উড়িয়ে দেয় সিটি। জোড়া গোল করেন দলটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। বাকি দুই গোল করেন লেরয় সান ও বের্নার্দো সিলভা।
সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ২৫ মিনিটে অ্যাশলে বার্নসের গোলে এগিয়ে যায় বার্নলি। ৫৬ মিনিটে ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে দলকে সমতায় ফেরান আগুয়েরো। দুই মিনিট পরই সমতা ভেঙে দলকে এগিয়ে নেন এই আর্জেন্টাইন তারকা। ইকেই গুন্ডোগানের বাড়ানো বল জালে জড়িয়ে ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন তিনি। ৭১ মিনিটে সান আর ৮২ মিনিটে সিলভা আরও দুই গোল করে সিটির বড় জয় নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেআই
