ঈশ্বরদীতে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৬:৩৫
 
পাবনার ঈশ্বরদীতে রবিবার ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তরের টিপিও আব্দুল খালেক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
এদিকে শীত আর হিমেল বাতাসে জুবুথুবু অবস্থার মধ্যে অতিবাহিত করছে এ অঞ্চলের মানুষ। ঘন কুয়াশার মধ্যে মহাসড়কগুলোতে ধীরগতিতে যান চলাচল করছে। পাশাপাশি কিছুটা সিডিউল বিপর্যয়ের মধ্যে রয়েছে ট্রেন চলাচল। 
 
প্রচণ্ড বিপাকে পড়েছে হাসপাতালে ভর্তি শিশুসহ বৃদ্ধ রোগীরা। শিশু ওয়ার্ডে বেড ৩৮টা। কিন্তু ভর্তি প্রায় তিনগুণ। শীতের শুরুতে এবং শীতের শেষ দিকে শীতজনিত রোগে শিশু আক্রান্ত বৃদ্ধি পায়। এ ছাড়া গবাদিপশুগুলো শীতে করুণ অবস্থায় রয়েছে।   
 
ইত্তেফাক/ইউবি