হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী এক বিবৃতিতে বলেছেন, পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা ইসলামী শরীয়ত সমর্থিত নয়।
বিবৃতিতে আল্লামা আহমদ শফী বলেন, ষোড়শ শতকে মোঘল সম্রাট আকবরের সময়ে বর্তমানের যে বাংলা বর্ষপঞ্জি তৈরি হয় তা ফসল রোপণ এবং কর আদায় সহজ করার উদ্দেশ্যে করা হয়। হালখাতা, পিঠা-পুলি বানানোর মাধ্যমে পহেলা বৈশাখ যেভাবে উদযাপন হয়ে আসছিলো তাতে নতুন নতুন আয়োজন যোগ হচ্ছে।
আরও পড়ুন: নুসরাতের মাদ্রাসার অধ্যক্ষের এমপিও স্থগিত চেয়ে চিঠি
আল্লামা আহমদ শফী প্রশ্ন রেখে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের মঙ্গল শোভাযাত্রা কিভাবে সার্বজনীন বাঙালি উৎসব ও সংস্কৃতি হতে পারে?
ইত্তেফাক/অনি
