স্বরূপকাঠিতে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা জাতীয় পার্টির (জে.পি) উদ্যোগে স্থানীয় দক্ষিণ কৌরিখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই কম্বল বিতরণ করা হয়।
জাতীয় পার্টির (জে.পি) বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে ওই কম্বল বিতরণ করেন। এ সময় স্বরূপকাঠি উপজেলা জেপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বাচ্চু, নাজিরপুর উপজেলা জেপির সাধারণ সম্পাদক কাজি মোসলেম, সুটিয়াকাঠি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. ফজলুল হক খোকন, স্বরূপকাঠি উপজেলা জেপির সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, মো. সাইফুল ইসলাম, অঞ্জন কুমার সিকদার, উপজেলা জেপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারেক, গুয়ারেখা ইউনিয়ন জেপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম নান্টু, সদস্য অর্জুন ঢালী ও মো. আকতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
