পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৯:৪০
 
দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতে আজ রবিবার এ মনোনয়ন দেন।
 
সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন, মোহাম্মদ ফারুক খান, পঞ্চানন বিশ্বাস, বি এম মোজাম্মেল, ফখরুল ইমাম ও বেগম সায়রা মহসিন। 
 
তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন। বাসস
 
ইত্তেফাক/কেকে