মোহনগঞ্জে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনী

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ২৩:০৫

নেত্রকোনার মোহনগঞ্জে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা পরিষদ চত্তরে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এবং উপজেলা প্রশাসন ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আ খ ম শফিকুল হক।

ইউএনও (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নূরুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন, খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার সুলতানা আনঞ্জুমারা খানম, এম এ মতিন সরকার, জ্বালানি গবেষণা ও ইনস্টিটিউটের সিনিয়র সাইন্টিফিক অফিসার মাসুদুর রহমান, মুহাম্মদ শাহরিয়ার বাসার, সাইন্টিফিক অফিসার খাদ্য বিজ্ঞান  রাজিব বণিক, সাইন্টিফিক অফিসার বর্ণা রায় গোস্বামী, সাইন্টিফিক অফিসার কাঁচ ও সিরামিক গবেষণা মোঃ মাহফুজুল হাসান প্রমুখ।

প্রদর্শনীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত পানি বিশুদ্ধকরণ ফিল্টার প্রযুক্তি, নিম ও অন্যান্য উদ্ভিদের গুনাগুন, সয়াবিন হতে সয়ামিল্ক প্রস্তুতকরণ, বায়োগ্যাস প্রযুক্তি, উন্নত চূলা প্রযুক্তি প্রদর্শিত হয়। আলোচকরা প্রযুক্তিগুলো দেখে আশাবাদ ব্যক্ত করে বলেন, উপযুক্ত পৃষ্টপোষকতা পেলে এ স্থানীয় এ উদ্ভাবকরা দেশের অর্থনীতি অবদান রাখতে পারবে প্রযুক্তির উৎকর্ষতা বৃদ্ধির মাধ্যমে।

ইত্তেফাক/নূহু