রবিবার রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার মৌসা গ্রামে সড়ক দুর্ঘটনায় উলফাত (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে উক্ত গ্রামের হারুনার রশীদের ছেলে এবং কানুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল, যা ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।
জানা গেছে, উলফাত ব্যক্তিগত শিক্ষকের কাছে পড়া শেষে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। এ সময় পথে একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানা চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।
মাগুরা সদর থানার এস আই গফফার জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু
