সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৩

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৩:১৪
 
সিরিয়ার ইদলিবে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অনেকে।
 
রবিবার সন্ধ্যায় শহরের ‘আজনাদ আল-কাবকাজ’ নামে একটি বিদ্রোহী পক্ষের সদরদফতরে এই হামলা চালানো হয়।
 
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা (এসওওএইচআর) বলেছে, আজনাদ আল-কাবকাজের সদরদফতরে হামলায় নিহতদের মধ্যে সাতজন বেসামরিক নাগরিক ছিলেন।
 

ইত্তেফাক/এএম।