রাঙ্গামাটিতে আর্যপুরুষ বনভান্তের জন্মদিবস পালিত

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৬:৪৬
 
নানা আয়োজনের মধ্যদিয়ে রাঙ্গামাটির রাজ বন বিহারের অধ্যক্ষ ও মহাপরিনির্বাণপ্রাপ্ত আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ৯৯তম জন্ম দিবস উদযাপিত করা হয়েছে। 
 
এ উপলক্ষে সোমবার রাজ বন বিহার মাঠে সকালে আয়োজন করা হয় ধর্মীয় অনুষ্ঠান। ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ছিল অষ্টপরিষ্কার, পঞ্চশীল প্রার্থনা বুদ্ধ মূর্তি দানান নানাবিধ দান। অনুষ্ঠানে ধর্মপোদেশ দেন রাঙ্গামাটি রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। বক্তব্যে দেন চাকমা রাজা দেবাশীষ রায়, পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান প্রমুখ। 
 
এর আগে ভোরে বনভান্তের জন্ম দিবসে ৯৯ পাউন্ডের ওজনের কেক কাটেন ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। বনভান্তের জন্ম দিবস উপলক্ষে সকালের দিকে শত শত ভক্ত ও পূর্নার্থী রাজবন বিহারে রাখা বনভান্তের বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে বিশেষ কফিনে রাখা মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
 
 
ইত্তেফাক/ইউবি