ব্রাহ্মণবাড়িয়ায় প্রচণ্ড শীতে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শহরের আনন্দ বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই ব্যক্তি বাজার করতে এসে প্রচণ্ড ঠাণ্ডায় অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওই ব্যক্তির পকেটে শ্বাসকষ্টের (ইনহেলার) পাওয়া যায়।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের ফুলবাড়ীতে তীব্র শীতে গত রবিবার ও সোমবার দুইজনের মৃত্য হয়েছে। তারা হলেন- উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা আব্দুল্যাহ বাজার এলাকার মৃত সমতুল্যাহর ছেলে মজর উদ্দিন (৭০) ও সদর বালাতারী কলেজপাড়া গ্রামের মৃত কালিয়া মামুদের ছেলে আহাম্মদ আলী টাংগুরা ধনী (৮২)।
রাজারহাট আবহাওয়া অফিসের এসও জাকির হোসেন জানান, সোমবার সকাল ৯টায় জেলায় তাপমাত্রা ৩.১ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় জনজীবন জবুথবু হয়ে পড়েছে।
ইত্তেফাক/ইউবি
