উল্লাপাড়ায় ৫০ ককটেল উদ্ধার

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৭:২৬
 
উল্লাপাড়া পৌর শহরের পশ্চিমপাড়ার ঈদগাহ মাঠ থেকে রবিবার রাতে ৫০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তা দ্রুত নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ জানান, এসব ককটেল পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
 
ইত্তেফাক/আরকেজি