সরকারি কর্মকর্তারা সেবাদানকালে খারাপ আচরণ করলে কঠোর ব্যবস্থা: দুদক কমিশনার

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৭:৫৮
 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসিরউদ্দীন আহম্মেদ বলেছেন, সেবা নিতে আসা মানুষের সাথে খারাপ আচরণ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী তিন মাস পর আবারো ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণশুনানি অনুষ্ঠিত হবে।
 
উপজেলা পরিষদ চত্বরে সোমবার বেলা ১১টায় দুদক ও টান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি) আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির এসব কথা বলেন।
 
বগুড়া জেলা প্রশাসক শিক্ষা ও উন্নয়ন মো. আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুদক মহাপরিচালক জাফর ইকবাল, দুদক পরিচালক মনিরুজ্জামান, রাজশাহী  বিভাগীয় পরিচালক আব্দুল আজিজ ভুঁইয়া, বগুড়ার উপ-পরিচালক আনোয়ারুল হক, উপজেলা নির্বাহী অফিসার মনিরুতজ্জামান প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি