আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভা আগামী ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ধানমন্ডিস্থ দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
এদিকে এক সপ্তাহব্যাপী শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়া উত্তরবঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধিদল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল সোমবার পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল ও ত্রাণসামগ্রী বিতরণ করার জন্য উত্তরবঙ্গে গেছেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। উত্তরবঙ্গে শীতার্থ মানুষের মাঝে কম্বল ও ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির কারণে গতকালের পূর্বনির্ধারিত দলের সম্পাদকমন্ডলীর সভা স্থগিত করা হয়।
