ষষ্ঠ বর্ষে নভোএয়ার

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৮:৫৮
ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। ২০১৩ সালে ৯ জানুয়ারি নভোএয়ার  অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রী পরিবহন শুরু করে। 
 
পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, নভোএয়ার সব সময়ই যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করে এরই মধ্যে নভোএয়ার নিরাপদ ভ্রমণে যাত্রীদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে এবং দেশের জনপ্রিয় বিমান সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। 
 
তিনি বলেন, ষষ্ঠ বছরে পদার্পণ এর অঙ্গীকার হবে আমাদের যাত্রী চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ, বহরে আরো উড়োজাহাজ সংযোজন এর মাধ্যমে উন্নত যাত্রী সেবা নিশ্চিত করা। 
 
নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
 
ইত্তেফাক/ইউবি