বিশ্ব ব্যাংক বাংলাদেশের সেফটি নেট কর্মসূচির স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে আরও ২৪৫ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা দিবে। মঙ্গলবার এ বিষয়ে সরকার ও বিশ্ব ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হবে। বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ খবর জানানো হয়।
রাজধানীর শেরে বাংলানগরে মঙ্গলবার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম এবং বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কাইমিয়াও ফান তাদের স্ব স্ব পক্ষে স্বাক্ষর করবেন।
বিশ্ব ব্যাংকের একজন মুখপাত্র জানান, এই অর্থ সহায়তা প্রদান করায় বাংলাদেশে সেফটি নেট কর্মসূচিতে বিশ্ব ব্যাংকের মোট ঋণ সহায়তার পরিমাণ দাঁড়াবে ৭৪৫ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৯ সালের ৩০ জুন এই প্রকল্প কাজ শেষ হবার কথা। বাসস।
ইত্তেফাক/এমআই
