বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটি গতকাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমানের সাথে মতবিনিময় করেন।
বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটি গতকাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমানের সাথে মতবিনিময় করেন।
দুপুর সাড়ে ১২টায় পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, নির্বাহী সদস্য এটিএন বাংলা ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন, সহসভাপতি ও জনকন্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, সাধারণ সম্পাদক ও ইনকিলাবের প্রতিনিধি বদরুজ্জামান খান সবুজ, সহসাধারণ সম্পাদক ও খবরপত্র প্রতিনিধি মণীষ চন্দ্র বিশ্বাস, দপ্তর সম্পাদক ও নয়াদিগন্ত’র প্রতিনিধি এইচএম মাকসুদ আলী, মাইটিভি’র স্থানীয় ক্যামেরা পারসন মোল্লা ফারুক হাসান, সাংবাদিক জামিল মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা বজলুর রশিদ, পৌর কাউন্সিলর রেজাউল করিম টিটু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ। সবশেষে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমানকে গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
