ফেনীতে প্রাইভেটকারের ধাক্কায় ইউপি সদস্য নিহত

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ০৯:৪৫
 
ফেনীর ছাগলনাইয়ায় প্রাইভেটকারের ধাক্কায় ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নূর নবী রাসেল (৪০) নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের নিজকুঞ্জরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, রাস্তা পাওয়ার হওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও সেখানকার চিকিত্সকদের পরামর্শে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
 

ইত্তেফাক/এএম।