বাগেরহাটের শরণখোলায় ‘বন্দুকযুদ্ধে’ ফরিদ (৩৮) নামে ‘বনদস্যু’ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সুন্দরবন পূর্ব বিভাগের শেলা নদীতে গোলাগুলির এ ঘটনা ঘটে।
শরণখোলা থানা পুলিশ জানিয়েছে, বনদস্যুরা ডাকাতি সংঘটিত করার পরিকল্পনা করছে খবর পেয়ে অভিযান চালায় নৌপুলিশের একটি দল। এ সময় বনদস্যু ও পুলিশের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। একপর্যায়ে বনদস্যুরা পিছু হটলে সেখান থেকে ফরিদের লাশ উদ্ধার করা হয়।
এছাড়াও ঘটনাস্থল থেকে দুটি একনলা বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিলো।
ইত্তেফাক/এএম।
