বার্সায় ৩৩তম ব্রাজিলিয়ান কুটিনহো

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১১:৫৯
মৌসুমের মধ্যবর্তী দলবদলের শুরুতে বার্সেলোনাই এবার বড় চমকটা দেখাল। ব্রাজিলিয়ান উইঙ্গার ফিলিপ কুটিনহোকে ১৪২ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে কাতালান এই ক্লাব। ব্রাজিলের ৩৩তম ফুটবলার হিসেবে তিনি যোগ দিলেন বার্সায়। 
IMG0
বার্সেলোনায় ব্রাজিলের ফুটবলারদের দরজা খুলেছিলেন দস সান্তোস। ১৯৩১ সালে শুরু করেছিলেন সেই যাত্রা। প্রায় নয় দশকের সেই পথচলায় সবশেষ ইংলিশ ক্লাব রিভারপুল থেকে কুটিনহো যুক্ত হলেন এই দলে। ন্যু ক্যাম্পে ব্রাজিলের সেরা ফুটলবারদের মধ্যে রোনালদো, রিভালদো, রোমারিও, রোনালদিনহো ও নেইমার খেলেছেন।   
IMG1
কুটিনহোর আগে যে ৩২ জন ব্রাজিলিয়ান বার্সার জার্সি গায়ে মাঠে নেমেছেন তারা হলেন- দস সান্তোস, জাগোয়ার, লুসিয়াদো বাতিস্তা, এভারিস্তো দি মাসিদো,  ওয়াল্টার মাকাদো, মারিনহো পেরেস, বায়ো, রবার্তো ডিনামাইট,  ক্লেও,  আলইসো পিরেস, রোমারিও, জিওবান্নি, রোনালদো, সনি এন্ডারসন,  রিভালদো, থিয়াগো মত্তা, ফ্যাবিও রোচেমব্যাক, জিওভান্নি, রোনালদিনহো, জুলিয়ানো বেলেত্তি, সিলভিনহো, এডমিলসন,  হেনরিক, কেইরিসন, দানি আলভেজ, ম্যাক্সওয়েল, আদ্রিয়ানো কোরেইয়া ও নেইমার।
IMG2
এছাড়া (বর্তমানে আছেন) রাফিনহা, ডগলাস, মারলন ও পলিনহো।-ডেইলিমেইল।   
 
ইত্তেফাক/কেআই