এ কেমন শক্রতা

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৭:১৯
 
উপজেলার টিয়রহাটি গ্রামে সোমবার রাতে জিন্নাহ সরদারের দু'বিঘা জমির পিয়ারা বাগানের সব গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। জমিজমা নিয়ে পূর্ব শক্রতার জের ধরে স্বজনরা এ কাজ করেছে বলে অভিযোগ করা হয়েছে।
 
জিন্নাহ সরদার বলেছেন, জমাজমি নিয়ে তার আত্মীয় একই গ্রামের রাসেল সরদার, আলতাফ সরদার ও আলী আশরাফের সঙ্গে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। এর জের ধরে পরিকল্পিত ভাবে তারা পিয়ারা বাগানের সহস্রাধিক গাছ কেটে ফেলেছে।
 
উল্লাপাড়া মডেল থানার সেকেন্ড অফিসার সামছুল হক জানান, ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।
 
ইত্তেফাক/আরকেজি