শীত নিবারণ করতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ডাবলু শেখ (৩২) নামের এক ট্রলি চালক চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা গেছেন। তিনি উপজেলার অলিপুর গ্রামের সানোয়ার শেখের ছেলে।
রবিবার রাতে উপজেলার অলিপুর বাজারে আগুন পোহাতে গিয়ে তার গায়ে ধরে যায়। এতে দগ্ধ হন তিনি। ডাবলু পেশায় ট্রলি চালক।
নিহতের চাচা শহিদুল শেখ জানান, তাকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে নিয়ে ভর্তির পর মঙ্গলবার ভোরে মারা যান।
বড়হর ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, অলিপুর বাজারে শীত নিবারণের ঘটনায় ডাবলুর সঙ্গে আরও ৩জন ট্রলি চালক দগ্ধ হন। এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা বর্তমানে শঙ্কামুক্ত বলে ডাক্তাররা জানিয়েছেন।
ইত্তেফাক/আরকেজি
