ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিক্ষকের উপর হামলাকারী অরুয়াইল ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাভোকেট শফিকুল ইসলাম মঙ্গলবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সরাইল উপজেলার অরুয়াইল বহুমুখি উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক মীর মোহাম্মদ সালাউদ্দিনের উপর ৪ ও ৫ জানুয়ারি পর পর দুই দফা বিদ্যালয়ে প্রবেশ করে হামলা চালান অরুয়াইল ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোটে শফিকুল ইসলাম ও তার দুই ভাই জহির ও তাজু।
এই ঘটনায় অরুয়াইল বহুমুখি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শেখ সাদী বাদী হয়ে ৭ জানুয়ারি অরুয়াইল ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলামসহ ৩জনকে আসামি করে সরাইল থানায় মামলা দায়ের করেন। তার বিরুদ্ধে এলাকায় ভূমি দখল, ২টি হত্যা মামলাসহ সরাইল থানায় ১০টি মামলা রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
