আলমডাঙ্গায় গণিত প্রতিযোগিতা

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২২:৩৬

আলমডাঙ্গায় এবারই প্রথম গণিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শতবর্ষী আলমডাঙ্গা পাইলট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে গণিত বিষয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার ১০ মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহন করে। প্রতিটি শ্রেনীর ৩জন করে মোট ১৫০ জন শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশ নেয়।

প্রতিযোগিতায় অংশ নিয়েছে আলমডাঙ্গা পাইলট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, এরশাদপুর একাডেমী, মুন্সিগঞ্জ একাডেমী, ব্রাইট মডেল স্কুল, হারদী মীর শাসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়, ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়, পাইকপাড়া জনকল্যান মাধ্যমিক বিদ্যালয় এবং আল ইকরা ক্যাডেট একাডেমী।

বিষ্ময়কর ব্যাপার হলো, আল ইকরা ক্যাডেট একাডেমীর শিক্ষার্থীরা প্রতিটি শ্রেণিতে ১ম স্থানসহ মোট ১০টি পুরস্কার জিতে নিয়েছে। ১ম স্থান পায় ৬ষ্ঠ শ্রেণির জুবায়ের হোসেন, ৭ম শ্রেণির আহির আশহাব নিহন, ৮ম শ্রেণির যৌথভাবে সাকিব আহমেদ ও আহসানউল্লাহ সজীব, ৯ম শ্রেণিতে মামুন আলী, ১০ম শ্রেণিতে আব্দুর রাব্বি। এছাড়া ৭ম শ্রেণিতে ৩য় স্থান পায় আহফুজ আহমেদ পল্লব, ৮ম শ্রেণিতে ২য় স্থান পায় জারিন তাসনিম, ৯ম শ্রেণিতে ৩য় হয় ফারদ্বীন নাইব, ১০ম শ্রেণিতে ৩য় স্থান পায় আবরার জিহান, ৬ষ্ঠ শ্রেণিতে আতিকুজ্জামান নাভিদ।

আলমডাঙ্গায় প্রথমবারের মত গণিতে শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিযোগিতা অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান। তিনি ইত্তেফাককে জানান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ জেলার দায়িত্বভার গ্রহনের পর থেকে তিনি শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আলমডাঙ্গায় এই প্রতিযোগিতা প্রতিবছর অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইত্তেফাক/নূহু