ওসমানীনগরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে অজ্ঞাতনামা দেড়শ জনকে অভিযুক্ত করে ওসমানীনগর থানায় এই মামলাটি দায়ের করা হয়।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপ সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর বাজারে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ২৫জন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপি সংঘর্ষে ব্যবসায়ীসহ স্থানীয় লোকজন আতংঙ্কিত হয়ে পড়েন।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা মামলা দায়েরের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় পুলিশি টহল অব্যাহত আছে।
ইত্তেফাক/আরকেজি
