একলব্য চমক শেষ হতে না হতেই নতুন চমক নিয়ে আসছে দেশ নাটক প্রযোজিত ‘নিত্যপুরাণ’। দেশের থিয়েটারে জনপ্রিয় ও আলোচিত এই মঞ্চনাটকে প্রথমবারের মতো দ্রোপদী চরিত্রে আসছেন সুষমা সরকার। এর আগ পর্যন্ত এই চরিত্রে দাপটের সঙ্গে মঞ্চ মাতিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা।
আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শিল্পকলার মূলমঞ্চে মঞ্চস্থ হবে দেশ নাটক এর ১৫তম প্রযোজনা নিত্যপুরাণ।
নিত্যপুরাণের শুরুতে একলব্য চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন দিলীপ চক্রবর্তী। পরে এই অভিনেতার অকাল মৃত্যুর মধ্যদিয়ে নিত্যপুরাণের প্রদর্শনী বন্ধ হয়ে যায়। তখন অনেকেই মত দিয়েছিলেন প্রধান চরিত্র একলব্যে শুধু দিলীপকেই মানায়। তার বিকল্প পাওয়া দায় হয়ে যাবে। সেই জায়গা ভালোভাবেই পূরণ করেছেন মামুন চৌধুরী রিপন। এবার নতুন দ্রোপদী সুষমা সরকারের পারফরমেন্স দেখার অপেক্ষা।
ইত্তেফাক/এএম।
