ডিএনসিসি উপ-নির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান আওয়ামী লীগের

আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১২:৫৩
 
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করার জন্য আগ্রহী প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
 
আজ বুধবার আওয়ামী লীগের এক সংবাদ এ কথা জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি বেলা ১১টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং আগামী ১৫ জানুয়ারি সন্ধ্যা সাতটার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দিতে হবে।
 
এতে আরো জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে ফি বাবদ নগদ ২৫ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। খবর বাসসের।
 

ইত্তেফাক/এএম।