কাহারোলে ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৩:২৪
 
দিনাজপুরের কাহারোল থানা পুলিশ মঙ্গলবার রাত অনুমানিক সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মির্জাপুর মোড় হতে উপজেলার কাঠালিয়া গ্রামের মো. সহিদুল ইসলামের পুত্র মো. মিলন মিয়া (২৯) ও একই উপজেলার পশ্চিম সাদীপুর গ্রামের কালী কুমারের পুত্র কনক চন্দ্র রায়কে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।
 
কাহারোল থানার পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আসামিরা এই ব্যবসা চালিয়ে আসছিলেন।
 
কাহারোল থানার ওসি মো. আইয়ুব আলী জানান, আসামিদের বিরুদ্ধে কাহারোল থানায় মামলা দায়ের করা হয়েছে।
 

ইত্তেফাক/এএম।