অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে এখন নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশের যুবারা। বুধবার ছিল তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে কোন বল মাঠে গড়ায়নি। ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ম্যাচটি শুরুর কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি। আবহাওয়ার উন্নতি না হওয়ায় পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
গত সোমবার নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৫৬ রানে হেরে যায় বাংলাদেশের যুবারা। আগামী ১৩ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মূল আসরে লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে নামিবিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
ইত্তেফাক/কেআই
