স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা মঙ্গলবার

আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৪:০৪
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আগামী ১৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ কথা জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আওয়ামী লীগ ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো জানিয়েছেন। বাসস
 
ইত্তেফাক/মোস্তাফিজ