বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক বেগম রোকেয়া হল থেকে কৃষি অনুষদের প্রথম বর্ষের এক ছাত্রীকে ছাত্রলীগের দ্বারা বের করে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসরিন সুলতানাকে আহ্বায়ক এবং কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আরা জান্নাত তমা ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফ্লোরা বেগমকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্তের রিপোর্ট প্রকাশ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, আফসানা আহমেদ ইভা নামের ওই ছাত্রী ছাত্রফ্রন্টের (বাসদ) একজন কর্মী। বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন, ছাত্রফ্রন্ট ও ছাত্রলীগের আলোচনায় সমঝোতার মাধ্যমে ইভা এখন তার হলের নিজ রুমেই অবস্থান করছেন।
ইত্তেফাক/জামান
