বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাছে ৩২০ পিস কম্বল হস্তান্তর করা হয়।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আশা সিলেট বিভাগের বিভাগীয় প্রধান মো. গিয়াস উদ্দিন কম্বলগুলো জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সামসুল হক, ডিএম মো. আব্দুল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহীন, আরএম কাজী বোরহান উদ্দিন, মো. বাবু বকর সিদ্দিক, মো. সেলিম, মো. রফিকুল ইসলাম, মো. এনামুল হক, সিবিএম চন্দন কুমার দেব, মো. নুরে আলম চৌধুরী, এএসই মো. জুবায়ের ইবনে সাঈদ, এবিএম মো. মুজিবুর রহমান, মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
