হাতির আক্রমণে নারীর মৃত্যু

আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৭:০৪
 
চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে জান্নাত আরা বেগম (৪১) নামে এক দিনমজুর নারী মারা গেছেন। মঙ্গলবার বিকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত নারী ওই এলাকার মৃত সোলতান আহমদের স্ত্রী। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা ডায়েরি করেছেন।
 
জানা যায়, ছনখোলা আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা জান্নাত আরা বেগম (৪১) তার বাড়ির উঠানে বসে মঙ্গলবার বিকালে সংসারের কাজ করছিলেন। এমন সময় পাহাড় থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা হাতির একটি দল আশ্রয়ণ প্রকল্পে যায়। একটি হাতির পায়ে পিষ্ট হয়ে জান্নাত আরা ঘটনাস্থলে মারা যান। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি