কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও কমপক্ষে ২৫জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুর সোয়া ১টার দিকে খালেক ইটভাটার কাছে রাজবাড়ীগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসের নিচে চাপা পড়ে চালক নয়ন (২৭) ও হেলপার জাফর (৪২) ঘটনাস্থলেই নিহত ও কমপক্ষে ২০/২৫ বাসের যাত্রী আহত হন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/আরকেজি
