ডন সামদানি গতবারের মতো এবারো আয়োজন করতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় স্পিকিং ইভেন্ট ইউনিসেল প্রেজেন্টস 'রাইজ এবাভ অল ২০১৮' পাওয়ার্ড বাই এক্সটেসি।
১২ জানুয়ারি শহীদ সোহরাওয়ার্দী মিরপুর ইনডোর স্টেডিয়ামে ৫ হাজার লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বছরের 'রাইজ এবাভ অল' যেখানে সফল প্রফেশনালরা বক্তব্য রাখবেন এবং জানাবেন তাদের সকল বাধা বিপত্তি পার হয়ে হার না মেনে সামনে এগিয়ে যাওয়ার গল্প।
এই আয়োজনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম, ফ্যাশন আইকন বিবি রাসেল, টেন মিনিট স্কুল-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিকসহ অনেকে।
ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি দেশের সবচেয়ে বড় কর্পোরেট ট্রেইনিং, ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি বিষয়ক প্রতিষ্ঠানের মধ্যে একটি। দেশের তরুণদের পারসোনাল স্কিল ডেভেলপমেন্ট ও সমৃদ্ধ ক্যারিয়ার গড়তে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে ডন সামদানি বিভিন্ন স্পিকিং ইভেন্ট, স্কিল ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার বিষয়ক কর্মশালা আয়োজন করে থাকে যার মধ্যে একটি হচ্ছে 'রাইজ এবোভ অল।' অন্যান্য ইভেন্টের মতোই "রাইজ এবোভ অল" ও নেটওয়ার্কিং, কমিউনিকেশান আর স্কিল ডেভেলপমেন্ট এর পাশাপাশি সফল ব্যক্তিদের কাছ থেকে সরাসরি দিকনির্দেশনা গ্রহণের অনেক বড় সুযোগ করে দেয়।
ডন সামদানির অন্যান্য ইভেন্টের মতোই 'রাইজ এবোভ অল ২০১৮' হতে যাচ্ছে অনেক বেশি আকর্ষণীয়, উদ্দীপনাময় এবং ক্যারিয়ারমুখী। শিক্ষার্থী ও নতুন স্নাতকদের জন্য সবচেয়ে বড় আকর্ষণগুলোর মধ্যে থাকছে ইন্টার্নশিপ, পার্টটাইম আর ফুলটাইম জব এর সুযোগ।
ইত্তেফাক/ইউবি
