বিমান বাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের সাক্ষাৎ

আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৮:৪৪
 
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের সামরিক বিষয়ক চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল এল হাজী বাবাকার ফায়ের নেতৃত্বে একটি জাতিসংঘ প্রতিনিধি দল আজ বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার সঙ্গে তার বার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
 
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ কথা জানানো হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন। বাসস
 
ইত্তেফাক/কেকে