ভাণ্ডারিয়ায় শীতার্তদের মধ্যে দুস্থ কল্যাণ সংস্থার কম্বল বিতরণ

আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৮:৪৯
 
ভাণ্ডারিয়ায় বুধবার জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান ও পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর প্রতিষ্ঠিত বেসরকারি দুস্থ কল্যাণ সংস্থার (ডি.কে.এস)উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারো উপজেলার তেলিখালী ও ভিটাবাড়িয়া ইউনিয়নে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 
 
বঙ্গোপসাগরের শাখা বলেশ্বর নদ লাগোয়া তেলিখালী ইউনিয়ন পরিষদে ওই ইউনিয়নের দুস্থদের বিতরণে অংশ নেন জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ, প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, হাসানুল কবির, ইউপি সচিব আ.জলিল ফকির, সদস্য সহিদুল ইসলাম,মো. সাজাহান হাওলাদার সেলিম হাওলাদার ও ফারুক মাতুব্বর। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। 
 
এ ছাড়া একইদিন বিকেলে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের স্থানীয় সেনের হাটে কম্বল বিতরণকালে  উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সাবেক চেয়ারম্যান জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. মশিউর রহমান মৃধা, ওই ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খান এনামুল করিম পান্না, সংস্থার উপদেষ্টা প্রশাসনিক কর্মকর্তাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি