জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী তার গান দিয়ে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন অনেক আগেই। সম্প্রতি নতুন গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন, এবার তিনি গাইবেন বৈশাখী টেলিভিশনের ফোনো লাইভ কনসার্ট সময় কাটুক গানে গানে অনুষ্ঠানে।
নিজের পছন্দের গান ছাড়াও গাইবেন দর্শকদের পছন্দের গান, নতুন গান। ফোনে দর্শকরাও নিজেদের পছন্দের গানের অনুরোধ করতে পারবেন কথা বলতে পারবেন প্রিয় শিল্পীর সাথে।
অনুষ্ঠান উপস্থাপনায় রোমানা। প্রযোজনা এস আলী সোহেল। সরাসরি সম্প্রচারিত হবে শুক্রবার রাত ১১টায়।
ইত্তেফাক/আনিসুর
