সোনাইমুড়ীতে ইয়াবা ও টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৩:৩৫
 
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কালিপুর গ্রাম থেকে ৩ হাজার ২শ' পিস ইয়াবা বড়ি সহ কামাল উদ্দিন প্রকাশ ওরফে বিহারী কামাল (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার রাতে এ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।
 
আটককৃত বিহারী কামাল কালিপুর গ্রামের আব্দুল খায়েরের ছেলে। অভিযানের সময় বিহারী কামালের মা ও স্ত্রী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
 
জানা গেছে, বিহারী কামাল দীর্ঘদিন থেকে এলাকায় ইয়াবা বড়ি সহ মাদকের ব্যবসা করে আসছেন। নোয়াখালী জেলার ডিবি'র ওসি মো. আবুল খায়ের বুধবার গভীর রাতে তার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ওই মাদক ও টাকা সহ তাকে আটক করেন। তার বিরুদ্ধে ১টি মামলা করা হয়েছে এবং তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান