থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি

আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৭:৫৫
 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 
 
এতে সভাপতি হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী হরিদাস চক্রবর্তী পংকজ। 
 
বুধবার রাতে থিয়েটার নাইটে থিয়েটারের সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদীন এ কমিটি ঘোষণা করেন।
 
অন্য সদস্যরা হলেন- রিয়াছাত তানজিম, মামুনুর রশিদ ও শহরিণ রুকাইয়া (সহ-সভাপতি), যিশু তালুকদার, মাহবুবা চৌধুরী ও দ্বীন মোহাম্মদ রাজন (যুগ্ম সাধারণ সম্পাদক), অর্ক গোস্বামী (সাংগঠনিক সম্পাদক), নাজমুল ফাহাদ (অর্থ-দফতর সম্পাদক), সামিহা আক্তর (প্রচার সম্পাদক), ইশতিয়াক আহমেদ (সহ-প্রচার সম্পাদক) এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন, মুন্না মনি, আহনাফ শাহরিয়ার রিকি, শারমিন আক্তার রিকি, মুস্তাফিজুর রহমান আমান, তাহরীম আহমেদ, মোহন চক্রবর্তী ও সাফায়্যেত সিফাত। 
 
ইত্তেফাক/আরকেজি