যাত্রী পরিবহন করে ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এ উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নভোএয়ারের ত্রৈমাসিক ইন-ফ্লাইট ম্যাগাজিন ‘নভোনীল’ এর মোড়ক উম্মোচন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ,কে,এম শাহজাহান কামাল, নভোএয়ারের চেয়ারম্যান ফয়জুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস. এম. গোলাম ফারুক, বেবিচক এর চেয়ারম্যান এভিএম এম নাইম হাসান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে নভোএয়ারে যাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মোট ৩টি ক্যাটাগরিতে দেশের বিভিন্ন অঞ্চলের ২১টি ট্রাভেল এজেন্সিকে সম্মাননা প্রদান করা হয়।
