ঢাবি হাজী মুহম্মদ মুহসীন হলের ‘বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ২০:৫৬
কেন্দ্রীয় খেলার মাঠে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের আলা আলীজা হোসেন ও স্নাতক প্রথম বর্ষের মোহাম্মদ জামান উল্লাহ যুগ্ম-চ্যাম্পিয়ন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এম এড-এর ছাত্র এস এম মুশফিকুর রহমান আশিক রানার-আপ হবার গৌরব অর্জন করেন।
 
IMG0
 
বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া। এসময় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, হলের আবাসিক শিক্ষকসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
 
এর আগে সকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। বাসস।
 
ইত্তেফাক/ রেজা