অনগ্রসর মানুষের মাঝে প্রযুক্তি সেবা বিকশিত করতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোলে চালু হলো কম্পিউটার ট্রেনিং সেন্টার।
কাঁচেরকোলের কচুয়া বাজার মার্কেটে কম্পিউটার সেন্টারের উদ্বোধন করেন অর্বান্ডের প্রধান নির্বাহী আরিফ জোয়ারদার। অর্বান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার গ্রামের শিক্ষিত বেকার যুবকদের কম্পিউটারের উপর ও অনলাইনে আয় করার বিষয়ে প্রশিক্ষণ দেবে। যাতে করে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান হয়।
এ জন্য ঢাকার একটি ইন্সটিটিউটের সঙ্গে অর্বান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার চুক্তি হয়েছে। অর্বান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার শেখাবে আউটসোরসিং করে কিভাবে অনলাইনে আয় করা যায়।
ইত্তেফাক/ইউবি
